ধুসর স্বপ্ন

লিখেছেন রাশেদ | Wednesday, March 05, 2008 | | 0 মন্তব্য »

না হয় পেলাম না কিছুই
তাতে কিবা আসে যায়!
ছোট্ট এই জীবনে
ছোট্ট এই মানুষটির
কষ্ট তাতে বাড়ে না!

স্বপ্ন দেখা সাজে না
স্বপ্ন দেখা খাটে না
স্বপ্ন কোনদিন মিলে না
স্বপ্ন দেখা তাই বলে ছাড়ি না!

হয়তোবা কেউ একজন
হয়তোবা কোন একদিন
ছুয়ে দিবে আলতো করে!

চোখ ভরা ব্যথামাখা আশা নিয়ে
তারই অপেক্ষায় থাকি!

কোয়ালিটিঃ

0 মন্তব্য

Post a Comment