দেখা করুম দেড়টায়
ঘুম ভাইঙ্গা দেখি বাজে একটা।
টয়লেটে দিলাম দৌড়
হায় কপাল!
ট্যাঙ্কিত নাই পানি,
কি আর করা
হইলাম আমি বিদেশি!
আইয়া মেইন রোডে
মেজাজ হইলো চরম বিলা!
বাসওয়ালারা কয় ধর্মঘট
এখন আমি কি করি!
মাইনকা চিপায় পড়ি!
তার আছে বদভ্যাস
আধা ঘন্টা আগে যাবার।
গোদের উপর বিষ ফোঁড়া
মুবাইল আইছি ফেলাইয়া,
না জানি কি গাইল পাড়তাছে
আমার চোদ্দ গুষ্টি তুইল্লা!
সি এন জি লমু কেমনে
খাওনের বিল তাইলে দিমু কেমনে!
হে বড়ই কিপটা,
গালে বুলায় হাত
বিল দেওনের সময়!
নাম্বারটা তার ভেজাইল্লা
টেনশনে গেছি পুরা ভুইল্লা,
এমুন ডাইল বেরেন নিয়া
মস্ত ভুড়ি উচাইয়া
পাড়লাম আমি লৌড়!
কেডা কইছে তোমারে কনকর্ড টাওয়ারে যাইতে
মোগো মিরপুরে মার্কেট কি কম আছে!
আর যদি হইছি বাইর মিরপুর ছাইড়া!!
Subscribe to:
Post Comments (Atom)


0 মন্তব্য
Post a Comment