তুমি এত বোকা কেন
একলা একলা কাঁদ,
কেন তুমি জানালে না
তোমার সব কষ্ট,
হয়ত তাতে
তোমার আমার ইতিহাস
ভিন্ন কিছু হত!
যেদিন ছিলে পাশে
অবহেলা দিয়েছিলাম প্রতিনিয়ত,
দিনে দুপুরে কাঁদাতাম
রাতে ফোনে বকা দিতাম!
কেন করতাম জানি না
কোন আমোদ পেতাম কিনা
তাও বুঝি না!
খালি এইটুকুই বুঝতাম
আগ্রাসী এই বালক ছাড়া
তোমার কোন গতি নাই!
বালক তাই অতি উৎসাহে
ধরাকে সরা জ্ঞান করে,
তোমার সব অভিমানকে
নির্মমভাবে পায়ে দলে!
তুমি এত বোকা কেন
একলা একলা কাঁদ,
কেন তুমি জানালে না
তোমার সব কষ্ট,
হয়ত তাতে
তোমার আমার ইতিহাস
ভিন্ন কিছু হত!
হে মুর্খ বালক!
তুমি কি কোনদিন শুনো নাই
টিট ফর ট্যাট!
আজ তাইতো সে
অন্যের সংসার সামলায়,
আর বালক তুমি
অন্ধকারে ধুঁকে মর!
হে মুর্খ বালক!
তুমি কি কোনদিন শুনো নাই
টিট ফর ট্যাট!
Subscribe to:
Post Comments (Atom)


0 মন্তব্য
Post a Comment