স্বীকারক্তি

লিখেছেন রাশেদ | Friday, March 14, 2008 | | 0 মন্তব্য »

ছোট্ট বেলায় হয়ত মেতেছিলে পুতুল খেলায়...আর একুশে এসে পেলে আমাকে...ভেবে নিলে আমাকে তোমার সেই পুতুল...সাজালে তোমার জীবন আমাকে নিয়ে তেমনি করে...দেখেছিলে শুধু আমার গুণগুলো...ভুলেও চোখে পড়েনি তোমার প্রতি আমার বিরক্তি...হ্যা! তোমার অনেক আচরণ আমাকে বিরক্তি দিত...তোমার অনেক কথা ন্যাকামো লাগতো...তোমার সারাক্ষণ আমার উপরে লেপ্টে থাকা সহ্য হত না...তোমার ২৪ ঘন্টা আমি তুমি আমি তুমি ভাল্লাগতো না...তোমার সবকিছু তুচ্ছ করে দেয়া অসীম ভালোবাসা ভালো লাগতো না...জানি ভালোবাসার স্কেলে তুমি দশে এগারো পাবা...তাও ভালো লাগতো না।

তাও তো তোমাকে ভালোবেসেছিলাম।

আমি কেন এমন?

কোয়ালিটিঃ

0 মন্তব্য

Post a Comment