Lambada--Kaoma

লিখেছেন রাশেদ | Saturday, March 22, 2008 | | 0 মন্তব্য »

Kaoma ব্যান্ডের Lambada গানটা মনে হয় সবাই একবার হলেও শুনেছি। এটি একটি ফ্রেঞ্চ ব্যান্ড। এদের সবচেয়ে বড় হিট গান ছিল Lambada. ১৯৮৯ এ রিলিজ হওয়া গানটিতে কন্ঠ দিয়েছিলেন ব্যান্ডের এক সময়ের ভোকাল ব্র্যাজিলিয়ান Loalwa Braz. এই গানটি ছিল বলিভিয়ান এক ব্যান্ডের Llorando se fue নামক গানের অনুবাদ। অনুমতি ছাড়া এই গান নেয়ার জন্য অবশ্য তাদের জরিমানাও দিতে হয়েছিল। গানটি ওই বছরেই ৫ মিলিয়নের উপরে বিক্রি হয় আর বেশ কিছু টপ চার্টে নাম্বার ওয়ানেও যায়। ফ্রান্সে ম্যাডোনার Vogue গানের চেয়েও বেশি জনপ্রিয়তা পায়।

Lambada হচ্ছে এক ধরনের ব্রাজিলিয়ান নাচ। এই গানের ভিডিওতে অংশ নেয়ে দুই পিচ্চির নাম ছিল Chico (ব্রাজিলিয়ান) আর Roberta (ফ্রেঞ্চ)। তারা দুজন মিলে ১৯৯০ সালে একটা অ্যালবামও বের করেছিল যা ফ্রান্সে বেশ জনপ্রিয় হয়।

অডিও লিঙ্ক

তুমিনালী লিঙ্ক
সতর্ক বাণীঃ ইহা কিন্তুক ব্রাজিলিয়ান নাচের ভিডিও!

সূত্রঃ

Kaoma

কোয়ালিটিঃ

0 মন্তব্য

Post a Comment