কি সখী ডরাইলা!

লিখেছেন রাশেদ | Monday, April 14, 2008 | | 2 মন্তব্য »

বলতে পারি সখী
তোমার মনের সব কথা,
দুঃখের পথটুকু পেড়িয়ে
সুখের চাদরে বেঁধে ফেলেছ নিজেকে।

জানি আমি সখী
তুলেছিলাম তোমায় কষ্টের পাহাড়ে
আবার সেখান থেকে
ফেলেছিলাম সুখের কাঁদা মাটিতে।

সেই মাটিতে তুমি করলে আবাদ
গড়ে নিলে আপন টিলা।
কষ্টের পাহাড়ে আর চড়াবো না
সুখের টিলাতেই থাকো তুমি।

আমি কিন্তু নামি নাই সেই পাহাড় থেকে
আমি যে ফেঁসে গেছি সেই চূড়ায়!
তবুও নেই কোন গ্লানি
নেই কোন হতাশা
তোমার ভালো চেয়েছিলাম তখনো
এখনো যে তাই চাই।

শুধু মনে পড়ে
দুঃখের পাহাড় পেড়িয়ে,
সুখের পর্বতেও যে
আমি তোমাকে বাঁধতে চেয়েছিলাম!

কি সখী ডরাইলা!

কোয়ালিটিঃ

2 মন্তব্য

  1. আনোয়ার সাদাত শিমুল // August 22, 2008 1:35 AM  

    পাহাড়, পর্বত, টিলা, চূড়া এগুলা আমার ভয় করে। এক্রোফোবিয়া নাকি কী যেনো কয়, ঐটা।

    আপনি বলেছেন "কিন্তু আমি নামি নাই"।
    ;)
    নাইমেন না, লটকে থাকেন, ঝুলে থাকেন, কামড়ে থাকেন। তবুও শেষটা দেখে ছাড়েন।

  2. রাশেদ // August 22, 2008 4:33 AM  

    খাইছে! এতো পুরানো পোস্ট পড়ছেন। থ্যাঙ্কু। :D

    আমারো হাইট ফোবিয়া আছে, ইংরাজিতে কি কয় জানি না। জি আর ই তো আর দেই নাই আমি। :P :P

    আমি নামি নাই, মানে হইলো একলা একলা বইসা আছি পাহাড়ে। :((

Post a Comment