তুমি

লিখেছেন রাশেদ | Tuesday, April 22, 2008 | | 0 মন্তব্য »

আমার আকাশ হয়না তো নীল
বাতাসে নেই তোমার গন্ধ,
আমার শিয়রে পড়বে না তোমার হাত
বলবে না আর কিছু মৃদু মন্দ!!

তোমাতে তুমি মগ্ন
তোমাতে তুমি শিহরিত,
আমার দেয়া কথামালা
তোমাকে যে করে না কম্পিত!!

তোমাকে আমি দেই গাল
লাল সাদা তরলের আড়ালে,
তোমাকে পেলে দেব মাইর
সিগারেটের ধোয়ায় লুকিয়ে!!

আর বলব না তোমার কথা
অভিমান করেছি যে বড়ই,
তোমার স্মৃতি আজ ধুসর
অশ্রু ধুয়ে দিয়েছে সবই!!

তবুও বলে যাই
এসো একবার হলেও,
দিয়ে যেও ফুল
তোমার এই পাগলটাকে!!

কোয়ালিটিঃ

0 মন্তব্য

Post a Comment