আমি তখন পড়ি ক্লাস ফোরে। টিপু ভাই নামে এক বড় ভাই মনে হয় সিক্সে পড়ে তখন। উনি একদিন ব্রুস লির একটা ছবি নিয়ে আসলো। ক্যাসেটটা দেখার সময়ে দেখি নগ্ন মেয়ের ছবি দেখাচ্ছে। ভিলেইনরা তাকে ভাড়া করছে ব্রুস লি কে সিডিউস করার জন্য। আমি তো অবাক হয়ে গেছি, সারা দুনিয়ার মানুষ তো ঐ মেয়েকে দেখতেছে। সে সব খুলে ফেললো কি মনে করে! মাথা পুরা গরম! পরে টিপু ভাই বুঝাইলো মেয়েটা একটা স্কিন টাইট মোজা টাইপের কাপড় পড়া আছে। তারপর মাথা ঠান্ডা হলো আমার।

ক্লাস ফাইভে পড়লাম মাসুদ রানার একটা বই। তুরস্কের কাহিনী। বেশ কিছু বর্ননা ছিলো। পরে বেশ মজাই পাইছিলাম।

সিক্স সেভেনের দিকে এক বন্ধুর কাছে পোস্টার দেখলাম মেয়েদের, ন্যুড। হাসান নাম ছিলো ছেলেটার। বেশ আগ্রহ নিয়ে দেখেছিলাম। ঐ কাছাকাছি সময়েই একটা দোকান থেকে বই মাঝে মাঝে বই ভাড়া আনতাম আর পুরান বই কিনতাম। সেখানে দেখি এইসব বই। দুই একটা এনে পড়লাম। অনেক টার্মস শিখলাম। আবার এইটে যখন পড়ি, তখন পাশের কলনীর কিছু ছেলে একদিন বাসায় একটা ভিডিও ক্যাসেট নিয়ে আসলো, আম্মুর ভয়ে চালাইতে দেই নাই।

এইটে পড়ার সময়ে ভিন্ন এক প্রকাশনীর বেশ কিছু ওয়েস্টার্ন বই পাইলাম এক বন্ধুর কাছে। একটা বই এর প্রচ্ছদে একটা মেয়ের হাফ ন্যুড ছবি ছিলো। পড়তে যেয়ে দেখি মোম বাতির আলোয় দেখা প্রেইরির বর্ণনা! জটিল একটা বই ছিলো। বাবার ট্রান্সফারের কারনে এইসব বই কিনার সাহস পাই নাই তখন।

তারপর নাইনে উঠে এক বন্ধুর বাসায় দেখলাম কিছু ছবি। সাথে এক নতুন বন্ধুও ছিলো। সে আমাদের উপরে খুব বিরক্ত হয়ে প্রায় মেলামেশা ছেড়ে দেয়! নীলক্ষেত চেনা শুরু তখন। রাখতাম এক বন্ধুর কাছে। সে তার ড্রয়ারের নীচের ফাঁকা জায়গায় বইগুলো রেখে দিতো। বেচারা সবগুলো স্ক্যান করে সিডিতে রাইট করছিলো। পরে কে জানি সিডিটা মেরে দেয়!

এখন অবশ্য আগ্রহ অনেক কমে গেছে। তেমন পড়ি না। মাঝে মাঝে বাংলা সাইটে ঢু মারি খালি।


কোয়ালিটিঃ

8 মন্তব্য

  1. নজমুল আলবাব // August 6, 2008 4:28 PM  

    রাশেদ সাইটতো জব্বর বানাইছ। তোমার এই টেমপ্লেট আমারে দেওনের ব্যবস্থা কর ভাই। বেটা আরন্যক তার টা দেয় নাই। :(

  2. রাশেদ // August 6, 2008 6:53 PM  

    হা হা!টেম্পপ্লেট মেইল করতেছি। :)

  3. আবদুল্লাহ আল মাহবুব // August 16, 2008 6:32 PM  

    একটা পদধুলি রেখে গেলাম

  4. রাশেদ // August 16, 2008 8:15 PM  

    থ্যাঙ্কু তাকিলা কাক্কু।:P

  5. আনোয়ার সাদাত শিমুল // August 18, 2008 10:43 PM  

    ক্লাস ফোরে থাকতে???
    ওহ বিজলী... হায়!

  6. রাশেদ // August 18, 2008 11:56 PM  

    হে হে! ঐটাতে তেমন কিছু ছিলো না। ব্রুস লির ছবি তো! :D

    হায় বিজলি। :(

  7. TonNet // August 21, 2008 7:33 AM  

    I don't read Bangla but I did catch your reply in Bloggerbuster. Thanks for your interest in solving our problem. I did change the number of pages to 5 but still it's going out of dimentions. Thing is I have over 15 humdred posts and the number of pages is high. Maybe I should forget about the script. Thanks again.

  8. রাশেদ // August 21, 2008 9:31 AM  

    Thanks for stopping by. Please check your mail. U may consider reducing to 3-4?

Post a Comment