নীল আকাশে মেঘের মেলা
আমার রুমে নিকোটিনের ধোঁয়া
সব যে মূল্যহীন
রেখে শুধু স্মৃতি!
মন আজ তাই ভালো নেই
মনকে দিলেম ছুটি
সিক্ত থেকে রিক্ত আমি
স্বপ্ন আজ ভিন্নগামী!
ভুলেও আর চাই না
স্বপ্নেও যে বলি না
মিছে তোমার ভয়
সব আমারই খেলা!
ভুলের সেই খেলাতে
শূন্য হয়েছি আমি
গোলপোস্টটি ফাঁকা ছেড়ে
আজ হাত কামড়ে মরি!
সব যে লাগে যন্ত্রনা
মনকে দিলেম তাই ছুটি
আমিও যে চাই মুক্তি
অসহ্য সেই পংক্তি!
কষ্ট পেয়েছো তুমি
রিক্ত হয়েছি আমি
সব শূণ্যতা মিলিয়ে যাক
মনকে তাই ছুটি!
তোমার সেই হাসিটা
চোখ বুঁজে ভাবি
পারি না হাসতে
দিলেম মনকে ছুটি!
Subscribe to:
Post Comments (Atom)


মাঝে মাঝে জীবনটাকে লাত্থি মারতে ইচ্ছা করে...
তা আর বলতে! :(