যা চেয়েছি সব পেয়েছি
দেখিনি অভাবের মুখ
সব পাওয়ার এই আমি
হঠাৎ পেলাম তোমায়
ঝগড়া থেকে পরিচয়
সন্দেহ থেকে মনের মিল
এতো সহজে পেয়ে গেলাম
সেটাই হয়তো ছিলো ভুল
খুব সহজে তুচ্ছ করলাম!
তবুও বলি ভুল বুঝলে আমায়
পেলাম না কোনো হদিশ
আর একটু আর একটু
কেনো ভালোবাসলে না আমায়!
হয়তো তাতে বুঝতে
কি ছিলে আমার!
সময়টা ছিলো খুব অল্প
তবুও আমার সেরা সুখ
তোমারে করেছিলাম বন্দনা
আজ তাই একলা পাগলপারা
ভুল বুঝলে ভুল জানলে
একবারও কি জাগে না প্রশ্ন
তোমায় হারিয়ে পাগল আমি
বুঝলে না কেনো তুমি
ছিলে আমার পিচ্চি
কিভাবে ভুলে গেলে
সেই আদুরে কিচির মিচির!
ভুলেও বলি না ফিরতে
মুক্ত তুমি পাখি তুমি
সব মুছে স্বাধীন তুমি
অন্যের শিহরনে কম্পিত তুমি
মনের মাঝে আজ তোমার ভিন্ন সুর!
ভুল সময়ে হলো দেখা
ভুল সময়ের মিলন
দাবী যে ছাড়তে চাই না
তবুও তো ছাড়তে হয়
এক জনমে হেরে গেছি
বাকি সব জীবনে
মানবো নাকো সমাজ
মানবো নাকো ভিন্ন সুর!
Subscribe to:
Post Comments (Atom)


0 মন্তব্য
Post a Comment